আগুনে ভস্মীভূত হয়ে গেল ১০ টি অস্থায়ী দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে বাগনান লাইব্রেরি মোড়ে। জানা গেছে বাগনান লাইব্রেরি মোড়ে বাগনান শ্যামপুর রাস্তার পাশে একাধিক অস্থায়ী দোকান আছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকা দোকানে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে।
Fire in Bagnan
বাগনান লাইব্রেরি মোড়ে আগুন, ভস্মীভূত ১০টি দোকান
×
Comments :0