Meerut House Fire

মিরাটে বাড়িতে অগ্নিকান্ডে ৫ শিশু-সহ মৃত ৬

জাতীয়

উত্তর প্রদেশের মিরাটে এক টেক্সটাইল ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় লিসাদি গেট থানা এলাকার কিদওয়াই নগরে ব্যবসায়ী ইকবাল আনসারি ওরফে অসিমের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ব্যবসায়ীর স্ত্রী রুখসার(৩০), তাঁর ছেলে আদ্দাস(৩), জমজ মেয়ে নাবিয়া ও ইনায়েত(৬ মাস) ভাই ফারুকের মেয়ে মাহভিশ(১২) এবং তাঁর ছেলে হাম্মাদ(৪)। সোমবার সন্ধ্যায় মিরাটের লিসাদি গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্য পুড়ে মারা যান। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং একজন মহিলা রয়েছেন। পরিবারের পুরুষরা নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দা ইকবাল আহমেদের নিচতলায় একটি কাপড়ের গুদাম ছিল, আর তাঁর পরিবার উপরে থাকত। সোমবার সন্ধ্যায় ইকবাল তার ভাইয়ের সাথে নামাজ পড়তে গিয়েছিলেন। তার স্ত্রী, এবং পাঁচ শিশু বাড়িতেই ছিল। হঠাৎ শর্ট সার্কিট হয় এবং গুদামে রাখা কাপড়ে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ধোঁয়া ও আগুনের শিখায় উপরের তলায় থাকা পরিবারটি গ্রাস করে। 
ঘর থেকে আগুন উঠতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। দমকলে খবর দেওয়া হয়। কিন্তু সরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকার কারণে দমকলের গাড়িগুলি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। দমকলকর্মীরা পাশের ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে আগুন থেকে পাঁচ শিশু এবং দুই মহিলাকে উদ্ধার করে। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মীরাট মেডিকেল কলেজে রেফার করা হয়।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহত শিশুদের মধ্যে দুজনের বয়স মাত্র ছয় মাস, বাকি তিনজনের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। দগ্ধ মহিলাদের মধ্যে ইকবালের স্ত্রী এবং তাঁর মাও ছিলেন। আগুন লাগার খবর পেয়ে এসএসপি, জেলা শাসক এবং শহরের পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় অসিমের একটি তিনতলা বাড়ি রয়েছে, যার নিচতলায় একটি বড় গুদাম রয়েছে এবং তার পরিবার উপরের তলায় থাকে। সোমবার সন্ধ্যায়, প্রথম তলায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে গুদামে পৌঁছে যায়, যেখানে তৈরি পোশাকের মজুদ ছিল, যার ফলে ভয়াবহ আগুন লেগে যায়। তিন তলা ধোঁয়ায় ভরে যায়, যার ফলে মানুষগুলির মৃত্যু হয়েছে।
মিরাটের এসএসপি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিট বলে মনে হচ্ছে। যেহেতু বাড়িটি কাপড়ের গুদাম জন্য ব্যবহৃত হত, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আবাসিক এলাকায় এইরকম গুদামের ক্ষেত্রে অগ্নিনির্বাপন ব্যাবস্থা ছিল কিনা তা প্রশাসন তদন্ত করছে। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে আসতে বলা হয়েছে। জেলা শাসক ভি কে সিং বলেন, ‘‘আমরা রাত ৯টা নাগাদ আগুন লাগার খবর পেয়েছি। বিদ্যুৎ দপ্তর এবং দমকল উভয়ই আগুন লাগার কারণ তদন্ত করছে।

Comments :0

Login to leave a comment