MUKTADHARA | PARBAN 1433 | JOURNEY | BANGALIR EUROPNAMA | SUPRATIK BANIK | 21 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | ভ্রমণ | বাঙালির ইউরোপনামা | সুপ্রতিক বণিক | ২১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  JOURNEY  BANGALIR EUROPNAMA  SUPRATIK BANIK  21 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

ভ্রমণ : বাঙালির ইউরোপনামা 

সুপ্রতিক বণিক

২১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

এলো শীতের রুক্ষ শুষ্ক দিন 
প্রিয় ত্বকের যত্ন নিতে...

তারপর শুরু হল Lake Hallstatt-এর বুকে লঞ্চযাত্রা। চারপাশের পাহাড়ের প্রতিবিম্ব জলে এমনভাবে মিশে যাচ্ছিল, যেন প্রকৃতি নিজেরই একটা নিখুঁত প্রতিকৃতি এঁকে রেখেছে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা খেতে খেতে মনে হচ্ছিল, এই দৃশ্যের কোনও filter লাগে না, কোনও editing লাগে না।

আর তারপর, প্রথমবার চোখে পড়ল বরফে ঢাকা Dachstein পর্বতমালা। উত্তর আল্পসের সেই বিশাল সাদা -কালো শৃঙ্গগুলো দূর থেকে যেন আকাশের গায়ে সাদা মুকুট পরিয়ে দিয়েছে। মুহূর্তটা ক্যামেরায় বন্দি করলাম ঠিকই, কিন্তু জানি, ছবিতে সেই মুগ্ধতার সামান্য অংশও ধরা পড়েনি।
Hallstatt-এর একটা মজার ঐতিহাসিক তথ্য না বললেই নয়। এখানকার লবণখনিতে প্রায় ৩৫০০ বছর আগেও খননকার্য চলত। এই লবণই একসময় অঞ্চলটির সমৃদ্ধির ভিত্তি ছিল। এমনকী ইউরোপের প্রাগৈতিহাসিক ইতিহাসের একটি যুগের নামও হয়েছে এই Hallstatt-এর নামে! UNESCO ১৯৯৭ সালে সমগ্র Hallstatt-Dachstein/Salzkammergut সাংস্কৃতিক ভূদৃশ্যকে World Heritage Site হিসেবে স্বীকৃতি দেয়। 
দিনের আলো যখন বিদায় নিচ্ছিল, আমরা ফিরছিলাম ভিয়েনায়। কিন্তু দিনটা তখনও শেষ হয়নি। সামনে অপেক্ষা করছিল আরও এক অধ্যায়—Schönbrunn Palace-এর রাজকীয় ঐতিহ্য আর Vienna State Opera House-এর অপূর্ব স্থাপত্য। একদিকে অস্ট্রিয়ার সাম্রাজ্যিক অতীত, অন্যদিকে সংগীতের বিশ্বমঞ্চ।
সকালের বরফশীতল অভিযান থেকে রাতের আলোকিত ভিয়েনা—একদিনে যেন প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্যের এক অসাধারণ কোলাজ দেখে ফেললাম।
সত্যি বলতে, Hallstatt শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি। কিছু দৃশ্য চোখে দেখা যায়, কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু দৃশ্য সারাজীবন মনের মধ্যে থেকে যায়।
Hallstatt আমার কাছে ঠিক তেমনই একটি দৃশ্য।
আবার চলে যাব অন্য এক শহরে অন্য এক দৃশ্যে ,চলে যাব হাঙ্গেরি ।

চলবে

Comments :0

Login to leave a comment