হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র অসুস্থ হয়ে আর এন টেগর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের পক্ষ থেকে ও বিজেপির পক্ষ থেকে অসুস্থতার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই তেমন জানা যায় নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রেস বিবৃতি দিয়ে অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানানো না হলেও বিধায়কের অসুস্থতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক শনিবার রাতে বাড়িতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্যান্ডেলের বিল গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে আনা হলে অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে আনা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সিসিইউতে বেশ কিছুক্ষণ রাখার পর অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আনা হয়। যদিও সেসময় বিধায়ক রেখা পাত্রকে অচৈতন্য অবস্থায় গাড়িতে তোলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বর্তমানে তিনি গুরুতর ও উদ্বেগজনক শারীরিক অবস্থায় চিকিৎসাধীন।
Rekha Patra
গুরুতর অসুস্থ রেখা পাত্র, ভর্তি হাসপাতালে
×
Comments :0