রাজস্থানের কোটা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের অন্তত নয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। জানা গেছে একটি টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে শিকার জেলায় অবস্থিত খাতু শ্যাম জি মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফেরার পথে এই রবিবার ভোরে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শম্ভুপুরার কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একই পরিবারের অন্তত নয়জন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম অন্যান্য আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং গাড়ির ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজে তদারকি করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সম্ভবত গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িতে শিশুসহ একটি পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। ট্রাকচালক হারুন সাংবাদিকদের জানান, যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করার জন্য তিনি ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে ছিলেন। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। তাঁর জ্ঞান ফিরে এলে তিনি নিজেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে ফোন করেন। এই দুর্ঘটনায় তাঁর হাঁটু ও মাথায় আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি তেজস্বিনী গৌতম জানিয়েছেন, ক্রুজার গাড়িটিতে থাকা সকলেই মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা ছিলেন। তাঁরা খাটু শ্যামজি দর্শন শেষে ফিরে আসছিলেন। ক্রুজারটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সজ্জন(৬২) ও তাঁর স্ত্রী ঊষা বাই(৬০), সুশীলা(৬২), কৈলাস(৩৫) ও তাঁর স্ত্রী অনিতা(৩৪), সানভি(৩), বাবুলাল(৭৫), জাহ্নবী(৭) এবং মাধবী(৩২)। পরিবারের ৩৬ সদস্যের একটি দল মঙ্গলবার ধুলে থেকে খাটু শ্যামজি দর্শনের উদ্দেশ্যে তিনটি আলাদা গাড়িতে রওনা হয়েছিলেন।
Rajasthan's Kota Road Accident
রাজস্থানে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কায় নিহত একই পরিবারের ৯ জন
×
Comments :0