Kerala Health Minister injured

বিক্ষোভে আহত কেরালার স্বাস্থ্যমন্ত্রী, 'রাজনৈতিক অবক্ষয়' বলছেন বিজয়ন

জাতীয়

ছবি- অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন পিনারাই বিজয়ন|

বুধবার কেরালার কান্নুর রেলওয়ে স্টেশনে কংগ্রেস ছাত্র সংগঠন কেএসইউ'র কর্মীদের বিক্ষোভে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আহত হয়েছেন। যদিও, কেরালা ছাত্র ইউনিয়ন (কেএসইউ) এবং রাজ্য কংগ্রেস নেতৃত্বর তরফে ঘটনাটির  অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
এক কর্মকর্তারা জানিয়েছেন, কল্যাদ আন্তর্জাতিক আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী যখন বন্দে ভারত ট্রেনে উঠতে স্টেশনে পৌঁছান তখনই এই ঘটনা ঘটে। স্টেশনে উপস্থিত রাজ্য বিধানসভার স্পিকার এএন শমসীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে বীণা জর্জের  হাত ও ঘাড়ে আঘাত লেগেছে। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে পাঁচজন কেএসইউ কর্মীকে আটক করা হয়েছে।
বর্ষীয়ান সিপিআই(এম) নেতা পি জয়রাজন বলেছেন যে জর্জকে কান্নুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সেখানেই আইসিইউ'তে তাঁর   চিকিৎসা চলছে ।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে  সিপিআই(এম) এবং তার যুব সংগঠন ডিওয়াইএফআই কেরালার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়।সিপিআই(এম)'র তরফে এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। আবার অন্যদিকে কংগ্রেস নেতারা যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি,সরকার শুধু শুধু বিষয়টিকে রাজনীতিকরণ করছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন হাসপাতালে জর্জকে দেখতে গিয়ে এই ঘটনার নিন্দা করেছেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী যখন প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন কান্নুর রেলওয়ে স্টেশনে তার উপর হামলা করা হয়, তারফলে তিনি আহত হন। 
বিজয়ন বলেন, " যে ঘটনা ঘটেছে তাকে কোনওভাবেই প্রতিবাদ বলা যায়না বরং একদল হিংসাত্মক ব্যক্তির তাণ্ডবের ফল এটা "। 
মুখ্যমন্ত্রী বলেন, কেরালায় ভারতের অন্যতম সেরা জনস্বাস্থ্য ব্যবস্থা রয়েছে।। পাশাপাশি তিনি এই ঘটনাকে রাজনৈতিক অবক্ষয় বলেও উল্লেখ করেছেন। 
সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, জর্জের উপর কেএসইউ কর্মীদের আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং তীব্র প্রতিবাদের যোগ্য। তিনি এক বিবৃতিতে বলেন “ আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়ে বিরোধীরা কেরালায় আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং এই উপায় অবলম্বন করে ক্ষমতায় আসার চেষ্টা করছে।”

Comments :0

Login to leave a comment