কেরালা এবার থেকে কেরালাম। কেরালা মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী এই অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীর নতুন কার্যালয়ে সেবাতীর্থে প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেরালা রাজ্য বিধানসভার মতামত গ্রহণের পর, কেন্দ্র পরবর্তী পদক্ষেপ নেবে। সংসদের দুই কক্ষে কেরালা রাজ্যের নাম 'কেরালাম' পরিবর্তনের জন্য বিল উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হবে। কেরালার বিধানসভায় ২০২৪ সালের জুন মাসে কেরালার নাম পরিবর্তন করে 'কেরালাম' করার জন্য একটি প্রস্তাব পাস করে। মালায়ালম ভাষায় কেরালার নাম 'কেরালাম'। তাই নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাস করা হয়।
সংবিধানের ৩ নং অনুচ্ছেদে অনুসারে, সংসদ আইন দ্বারা যেকোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। ৩ নং ধারার আরও বিধান রয়েছে রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া সংসদের কোনও কক্ষে কোনও বিল পেশ করা যাবে না।
Comments :0