Raiganj

রায়গঞ্জে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ লাল ঝাণ্ডার

জেলা

রায়গঞ্জ বিডিও অফিসে ডেপুটেশনের আগে রেল ষ্টেশনের সামনে থেকে মিছিল। ছবি: বিশ্বনাথ সিংহ।

রায়গঞ্জ বিডিও অফিসের সামনে পুলিশের ছয়লাপ। হটাৎ এত পুলিশ! জানাগেল সিপিআই(এম) এত বিশাল মিছিল বিডিওকে ১৩ দফা দাবিতে ডেপুটেশন দিতে আসবে। লালঝাণ্ডার বিশাল মিছিল শুরু হয়ে রায়গঞ্জ রেল ষ্টেশনের সামনে থেকে।  কৃষক, শ্রমিক, মিডডে মিলের কর্মীরা, আশা কর্মীরা বিডিও অফিসের সামনে পৌঁছাতেই মনোভাব এমন দেখা গেল 'বাধা দিলেই বাধবে লড়াই'। বিডিও অফিসের গেট আটকে থাকা বহু পুলিশ কর্মী কিছুটা পিছিয়ে গেলো। উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। রোদ আর প্রবল গরমকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষের দাবী অর্জিত অধিকার ফিরে পাওয়ার। ভুমিহীন কৃষক-খেত মজুর, দৈনিক মজুরির শ্রমিকের দাবী সমস্ত বৈধ ভোটারদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার। আন্দোলনকারীদের গোয়ালপাড়ার সংখ্যালঘু রমনী তুলিয়া বিবি, আর্জেনা খাতুন, কুলসুম খাতুনদের বক্তব্য যারা যারা লক্ষীর ভাণ্ডার পেয়েছে সমস্ত মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। এসআইআর-এর নামে লক্ষ লক্ষ ভোটারকে ভোটে ভোট দিতে দেওয়া হলোনা। নাম ঝুলে রয়েছে ১০০ জনের মধ্যে ৭৭ জনের। বৈধ্য সবার নাম ভোটার লিষ্টে রাখার দাবীতে আজকের রায়গঞ্জ বিডিও অফিসে ডেপুটেশনে এসেছেন। 
 এদিন রায়গঞ্জ বিডিও অফিসের সামনে এক ঘন্টা অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে তালিকাভুক্ত করার দাবি, নয়া শ্রম কোড বাতিলের দাবি এমনকি খেতমজুরের মজুরি দৈনিক ৭০০ টাকা করার দাবিতে, অন্নপূর্ণা ভান্ডারে সমস্ত মহিলাকে ৩০০০ টাকা দেওয়ার দাবি সহ মোট ২৪ দফা দাবিতে সারাভারত কৃষকসভা , শ্রমিক, ক্ষেতমজুর, বস্তি উন্নয়ন সমিতির ডাকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে এলাকায় মিছিল শুরু হয়। বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন নীল কমল সাহা, বক্তব্য রাখেন কৃষক নেতা উত্তম পাল, কার্তিক দাস, ইন্দ্রজিত বর্মন, রঞ্জন দাস  প্রমুখ বক্তব্য রাখেন।  

 

 

 

Comments :0

Login to leave a comment