Fire

ভোররাতে ভয়াবহ আগুন বাঘাযতীন বাজারে, পুড়ে ছাই একাধিক দোকান

কলকাতা

মঙ্গলবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বাঘাযতীন বাজারে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান।

স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে প্রথম আগুন নজরে আসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন।

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

Comments :0

Login to leave a comment