POETRY | SUBRATA CHOWDHARY | BARODIN | MUKTADHARA | 24 DECEMBER 2025 | 3rd YEAR

কবিতা | সুব্রত চৌধুরী | বড়দিন | মুক্তধারা | ২৪ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SUBRATA CHOWDHARY  BARODIN  MUKTADHARA  24 DECEMBER 2025  3rd YEAR

কবিতা

মুক্তধারা

বড়দিন

  সুব্রত চৌধুরী
 

২৪ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
 

আলোর রোশনাই দিকে দিকে
বাজে  খুশির  বীণ,
বিশ্ব  জুড়ে  খুশির জোয়ার
দু:খ-কষ্ট  লীন।

বড়দিনে  আশা বড়
হিংসা  বিদ্বেষ    দূরে,
মাতবে  সবাই  প্রাণে  প্রাণে 
সাম্যের গানের সুরে।

সান্তা আনে ঝোলা ভরে
সুখ যে রাশি রাশি,
ছোট বড়ো  মলিন মুখে
বড়দিনের  হাসি।

যীশুর দয়ায় কেটে যাবে
সবার মনের  দু’খ,
ঘরে ঘরে করবে বিরাজ
বেঁচে থাকার সুখ।

 

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

Comments :0

Login to leave a comment