শ্রম কোড বাতিল, ন্যূনতম মাসিক মজুরি ৪১ হাজার টাকা এবং ১০০ দিনের কাজের প্রকল্পকে ২০০ দিনে রূপান্তরিত করার দাবিতে আগামী ১ ডিসেম্বর দিল্লিতে সংসদ অভিযান কর্মসূচি নিয়েছে সিআইটিইউ। সেই কর্মসূচিকে সামনে রেখে রবিবার সকালে রথবাড়ী ট্যুরিস্ট ট্যাক্সি ষ্ট্যান্ডের সামনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হল প্রচার কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল রোড মট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম, সিআইটিইউ নেতা অনুপম গুন সহ পরিবহন শ্রমিক নেতা মন্টু দাস, অর্জুন মন্ডল, মানিক দাস, পিন্টু সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে দাবিগুলিকে সামনে রেখে প্রচার কর্মসূচি পালিত হচ্ছে তার উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন পুনর্বাসন ছাড়া জীবিকা ও উচ্ছেদ বন্ধ, সরকারি সম্পত্তি ও দেশের সম্পদ লুটে বন্ধ, মাসিক ন্যুনতম বেতন ৪২ হাজার ও পেনশন ২১ হাজার টাকা করা, অস্থায়ী ও চুক্তিবদ্ধ শ্রমিকদের স্থায়ীকরণ ও সমকাজে সম বেতন, প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি, কর্মস্থল নিরাপত্তা ও সহ মর্যাদা সহ ট্রেড ইউনিয়নের অধিকার এবং অন্যায়ভাবে যেসব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের দ্রুততার সঙ্গে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ আরও বলেন, কেন্দ্রের মোদী সরকার শ্রম কোড চালু করে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার ও সুযোগ-সুবিধা খর্ব করার চেষ্টা করছে। শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০০ দিন করা এবং ন্যূনতম মজুরি ৪১ হাজার টাকা করার দাবিও তোলা হয়। নেতৃবৃন্দ আরও বলেন এই কর্মসূচির প্রচার সমাবেশের আগে যেমন জেলা জুড়ে করা হবে, তেমনি ১-৩ ডিসেম্বর ও জেলায় করা হবে। এছাড়া এই কর্মসূচিতে জেলা নেতৃত্ব সহ ব্যাপক সংখ্যায় শ্রমজীবী মানুষ দিল্লীতে উপস্থিত হবেন।
CITU
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সিআইটিইউ’র সংসদ অভিযান কর্মসূচির প্রচার মালদায়
×
Comments :0