DM Transfer

এবার বদলি পাঁচ জেলাশাসক, কলকাতা কর্পোরেশনের কমিশনারকে

জাতীয় রাজ্য

এবার পাঁচ জেলায় জেলাশাসক বদলালো নির্বাচন কমিশন। কোচবিহারো জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রজনবীর সিং কাপুর এবং মুর্শিদাবাদে আর অর্জুনকে জেলা শাসকের পাশাপাশি ডিইও’র দায়িত্বও দেওয়া হয়েছে। 
বুধবার ১৩ আইএএস আধিকারিককে রদবদল করেছে নির্বাচন কমিশন। 
শ্রীকান্ত পল্লীকে নদীয়ার জেলা শাসক এবং ডিইও, শ্বেতা আগরওয়ালকে পূর্ব বর্ধমানে, শিল্পা গোরিসারিয়াকে উত্তর ২৪ পরগনায়। অভিষেক তিওয়ারিকে দক্ষিণ ২৪ পরগনায় এই পদে নিয়োগ করেছে কমিশন। দার্জিলিঙে এই দায়িত্ব দেওয়া হয়েছে হরিশঙ্কর পানিক্কর এবং আলিপুরদুয়ারে টি বালসুব্রহ্মণ্যমকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। 
স্মিতা পাণ্ডেকে কলকাতা কর্পোরেশনের কমিশনার পদে নিয়োগ করেছে কমিশন। কলকাতা উত্তরের ডিইও পদেও থাকবেন তিনি। রণধীর কুমারকে দক্ষিণ কলকাতার ডিইও পদে নিয়োগ করা হয়েছে। 
বুধবারই পুলিশের পাঁচ ডিআইজি-কে বদলের নির্দেশ দিয়েছে কমিশন। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে।
গত রবিবার ভোট ঘোষণার পর থেকে একের পর এক রদবদল করছে নির্বাচন কমিশন। গভীর রাতে বদলানো হয় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে।

Comments :0

Login to leave a comment