Sonam Wangchuk discharge

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনাম ওয়াংচুক

জাতীয়

পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রায় ৬ দিন তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন ছাড়া পাওয়ার পর তিনিও তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো রাজঘাটে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যান। এরপরই তারা লাদাখে ফিরে  যাবেন বলে জানা যাচ্ছে। 
তিনি তাঁর এক্স -এ একটি পোস্ট করে,  হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানিয়েছেন। পোস্টে তিনি  বলেন, “আমি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি।”
এর আগে ‘এক্স’ (X)-এ করা আরও এক পোস্টে তিনি বলেছিলেন, “অবশেষে সেই দিনটি এল, যেদিন আমি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। আজ এখান থেকে বেরিয়ে লাদাখে বাড়ির পথে রওনা হওয়ার আগে আমি রাজঘাটে গিয়ে বাপুকে (মহাত্মা গান্ধী) শ্রদ্ধা জানাব।”

উল্লেখ্য, ডাক্তারি প্রবেশিকা 'নিট'-র প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে সিজেপির নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে ২৮ জুন থেকে সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেন। ধর্ণা কর্মসূচির ২০ দিনের মাথায় বলপূর্বক তাঁকে অনশন মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ। তারপর, তাকে দিল্লির সাফদারজঙ্ঘ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে তার অনশন ভঙ্গ করানোর চেষ্টা করা হলেও তিনি সেই কর্মসূচি চালিয়ে যান। ২১ জুলাই দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ২৪ জুলাই সরকারের তরফে তার দাবি মেনে নেওয়া হলে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং-র উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভঙ্গ করেন তিনি। শনিবার ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন সমাপ্ত হয়। এরপরই, আজ সোমবার  মেদান্ত হাসপাতাল ছাড়া পেলেন সোনাম ওয়াংচুক।

Comments :0

Login to leave a comment