CJP Sourav Das Abhijit Deepke

‘তরুণদের নয়, ফৌজদারি মামলা অভিযুক্ত সাংসদদের দিকেই নজর দেওয়া উচিত পুলিশের’, মন্তব্য সৌরভ দাসের

জাতীয়

লোকসভার ৫০%  সাংসদদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তারমধ্যে, ১০০ জনই বিজেপির। এই সংসদদের দিকেই নজর দেওয়া উচিত পুলিশের। শুক্রবার এমন মন্তব্যই করেছেন সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস।   
দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক  ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার বিষয়টি নিয়ে এদিন সমালোচনা করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এই বিষয়ে দলের মুখপাত্র সৌরভ দাসের বলেন,  যাদের এই মন্তব্যে খারাপ লেগেছে তাঁদের ফৌজদারি বিচার ব্যবস্থার আশ্রয় না নিয়ে মানহানির মামলা করা উচিত ছিল।
গত ২৩ জুলাই যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-বিরোধী বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে "আপত্তিকর ও কুরুচিপূর্ণ" মন্তব্য করার অভিযোগে রুচিকা সিংয়ের বিরুদ্ধে 'জিরো এফআইআর' দায়ের করার হয়েছে। 
এদিন, এই বিষয়ে সৌরভ দাস বলেন, অবমাননাকর ভাষা সমর্থনযোগ্য না হলেও, এই  ধরনের মন্তব্য করার জন্য আইনি পদক্ষেপ করা হলে তা সাধারণের বাক্‌স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সেইসঙ্গে, তরুণ বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যে, ভিন্নমত প্রকাশের সময় মানুষের শব্দচয়ন সম্পর্কে সচেতন হওয়া উচিত। তবে, তিনি এ-ও উল্লেখ করেন যে, এক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ অত্যধিক কঠোরতা ছাড়া কিছুই নয়।
এদিনই  ‘এক্স’-এ  একটি পোস্ট করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেনা তিনি।  
ওই পোস্টে তিনি লিখেছেন, " রুচিকা সিং -র বিরুদ্ধে এই আইনি ব্যবস্থার অপপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। অশালীন ভাষা ব্যবহারের জন্য ফৌজদারি মামলা হতে পারে না। লোকসভার ৫০ শতাংশ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে বিজেপিরই প্রায় ১০০ জন সাংসদ রয়েছেন। পুলিশ তাদের দিকে নজর দিতে পারে, একজন ২৫ বছর বয়সী তরুণীর দিকে নয়! তরুণদের প্রতি হয়রানি অবিলম্বে বন্ধ হওয়া উচিত!"

অপরদিকে,  এদিনই  'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সঙ্গে মতপার্থক্যের জল্পনা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, এই আন্দোলন ওয়াংচুকের আত্মত্যাগের কথা কখনোই ভুলবে না। সেইসঙ্গে, তাঁদের দুজনের অবস্থান একই রয়েছে বলেও এদিন জোর দিয়ে জানানা তিনি।

Comments :0

Login to leave a comment