প্রধানমন্ত্রীর ভিডিও তুলে নিয়েছিল ‘মেটা’। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের একাংশ সেই ভিডিও পাননি। ঘটনার জেরে মেটা’র জনসম্পর্ক বিভাগের আন্তর্জাতিক প্রধানকে তলব করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।
ককরোচ জনতা পার্টির ডাকে বিক্ষোভের মাঝে, গত ২৩ জুলাই ওই সেলফি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই ভিডিও প্রকাশ করা হয় ইনস্টাগ্রামে। পরে ফেসবুকেও প্রকাশ করা হয়।
কিন্তু ভিডিওটি তুলে নেওয়ায় অনেকে তা দেখতে না পাওয়ার অভিযোগ জানান। মেটা এর মধ্যে জানিয়েছে যে প্রযুক্তিগত ভুলের জন্য ফিল্টার ব্যবস্থা মূল ভিডিওটি বাতিল করে দিয়েছিল। ভুল ধরা পড়ার পরেই ফের ভিডিও চালু করা হয়।
তবে তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণান বলেন, মেটা ভুল স্বীকার করেছে, এটি ইতিবাচক। কিন্তু শুধু ক্ষমা চাইলেই হয় না। সরকার জানতে চায় কীভাবে এমন একটি ভুল হলো। ভবিষ্যতে এমন ভুল আটকাতে কী ব্যবস্থা নেওয়া হবে জানা দরকার।
Narendra Modi
ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে মোদীর ভিডিও উধাও, মেটার কাছে জবাব চাইল কেন্দ্র
×
Comments :0