পরিবেশবিদ এবং লাদাখের আন্দোলনকারী সোনম ওয়ান চুকের উপর আনা অভিযোগ প্রত্যাহার করল কেন্দ্র। গত 26 শে সেপ্টেম্বর লেহতে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াংচুককে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে বলা হয়েছে লাদাখে সব অংশকে রেখে শান্তি প্রতিষ্ঠা প্রধান লক্ষ্য। আরো বলা হয়েছে ওয়াংচুক এর মধ্যেই আটক কালের অর্ধেক সময় জেলে কাটিয়েছেন।
২০১৯ এ জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি হয়। তার একটি লাদাখ। এই অঞ্চলে সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী প্রশাসন চালু করার প্রতিশ্রুতি ছিল বিজেপির। ঘটনা হলো সেই দাবিতেই আন্দোলন করার সময় ওয়াংচুককে গ্রেপ্তার করে কেন্দ্রের বিজেপি সরকার।
লাদাখের জনতা চাইছেন কেন্দ্রীয় শাসনের অবসান। এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন ওয়াংচুক। কত ২৪ সেপ্টেম্বর লে শহরে উত্তেজনা দেখা দেয়। তার ভিত্তিতে জাতীয় সুরক্ষা আইন প্রয়োগ করে গ্রেপ্তার করা হয় পরিবেশ আন্দোলনের এই নেতা কে।
সোনম ওয়াঙচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যঙমো সুপ্রিম কোর্ট মামলা করেন। আগামী ১৭ মার্চ তার শুনানির দিন ঠিক ছিল। তার আগে এনেছে প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্র।
Sonam Wangchuk
সোনম ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার কেন্দ্রের
×
Comments :0