Congress

রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করলো কংগ্রেস

জাতীয়

ছয় রাজ্যের সাতটি রাজ্যসভার আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস। এদিন এআইসিসি’র পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ছত্তিশগড় থেকে তাদের প্রার্থী ফুলো দেবী নেতাম। হরিয়ানা থেকে প্রার্থী হচ্ছেন করম্বীর সিং বৌধ। হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মা। তামিলনাড়ু থেকে এম খ্রিস্টফার তিলক। তেলেঙ্গানার দুটি আসনের একটি থেকে লড়বেন অভিষেক মনুসিংভি এবং ভীম নরেন্দ্র রেড্ডি।

Comments :0

Login to leave a comment