রঞ্জি ট্রফিতে চন্ডিগড়কে এক ইনিংস ও ২৪ রানে হারালো হরিয়ানা। গতদিনের ১২৩/৪ থেকে দ্বিতীয় দিন ২৪৫ রানে শেষ হয় হরিয়ানার ইনিংস। উইকেটরক্ষক যশবর্ধন দালাল ৯৫ ও নিশান্ত সিন্ধু ৯২ করেন। নিশঙ্ক বিড়লা ৬৩ রানে ৫ উইকেট নেন। এরপর সিন্ধুর বোলিং (৬/২৭) চন্ডিগড়কে ১১৮ রানে অল আউট করে দেয়।
গুয়াহাটিতে জয়ের পথে আসাম। প্রথম ইনিংসে তারা ৩৩৪ তোলে। এরপর ত্রিপুরাকে ৬২ রানে অলআউট করে দেয়। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ৫৪/৫ হয়ে গিয়েছিল। সেখান থেকে অধিনায়ক মনিশঙ্কর মুড়াসিং (অপরাজিত ৫৯) ও উইকেটরক্ষক সেন্টু সরকার (অপরাজিত ৪১) দলকে দিনের শেষে ১৪৩/৫ অবধি নিয়ে গিয়েছেন।
অপর এক ম্যাচে হায়দরাবাদ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৭৮/১। এর আগে তারা প্রথম ইনিংসে ২৭৫ তোলার পর অন্ধ্রপ্রদেশকে ১৮৪ রানে অলআউট করে দেয়। তনয় ত্যাগরাজন ৬৩ রানে ৫ উইকেট নেন। এদিকে প্রিয়াংশু মোলিয়ার ১৩২ বরোদার রান ৪১৬ অবধি টেনে নিয়ে যায়। দীপক হুডা ৭০ ও মহেশ পিথিয়া ৬১ করেন। বিহারের আমোদ যাদব (৫/১৩৯) বল হাতে সফল। এরপর বিহার দ্বিতীয় ইনিংসে ৪/০।
এছাড়া আয়ুশ বাদোনির ২১৭, সুমিত মাথুরের ৯২ ও অনুজ রাওয়াতের ৬১ দিল্লিকে ৬৪৮/৬ অবধি টেনেছে। জবাবে গুজরাট দিনের শেষে ৯৮/২।
অন্য এক ম্যাচে সরফরাজ খান (অপরাজিত ১৩৯), আকাশ আনন্দ (অপরাজিত ৫৮), অধিনায়ক সিদ্ধেশ লাড (৮৭) ও মুশীর খানের (৫৮) ব্যাটে ভর করে মুম্বাই ৩৯৮/৪। গতকাল তারা হিমাচল প্রদেশকে ১৪০ রানে অলআউট করে দেয়।
অন্যদিকে রবিকুমার সমর্থ ১৪৩ ও রজনীশ গুরবানীর অপরাজিত ৬৪ বিদর্ভকে ৩০৫ অবধি টেনে নিয়ে যায় জম্মু কাশ্মীরের বিপক্ষে। তবে দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীর ৪ উইকেটে ৭ তোলে। ওদিকে মানবন্ত কুমারের ১৩৫ কর্ণাটককে ৩৪২ অবধি টেনে নিয়ে যায়। সৌরাষ্ট্রের পার্থ ভূত ৫ উইকেট নেন। এরপর সৌরাষ্ট্র দিনের শেষে ১৬৪/৪ তুলেছে। হার্ভিক দেশাই অপরাজিত ৭৭। অন্য খেলায়, মহম্মদ আজহারউদ্দিনের ১৩৯ ও আদিত্য সার্ভাতের ৫৩ রানের ভিত্তিতে কেরালা ৪০৪ তোলে। জবাবে ওডিশা ১১৪/৩ তুলেছে দিনের শেষে। গৌরব চৌধুরী ৫০ করেছেন। এছাড়া ঝাড়খণ্ডের বিপক্ষে মহারাষ্ট্র ৫ উইকেটে ৪০৩ তোলে। দিগবিজয় পাতিল ১৪৮, অঙ্কিত বাওনে অপরাজিত ১২০ ও ঋতুরাজ গায়কোয়ার অপরাজিত ৩৫ করে ক্রিজে আছেন।
অপর এক খেলায়, অধিনায়ক রজত পতিদার অপরাজিত ১০৭, চঞ্চল রাঠোর ৭৮ ও শুভম শর্মা ৫৮ করায় মধ্যপ্রদেশ দিনের শেষে ৩০২/৫ তুলেছে পুদুচেরির বিপক্ষে। এদিকে পাঞ্জাব প্রথম ইনিংসে ৪৫৬ তুলেছে ছত্রিশগড়ের বিরুদ্ধে। পাঞ্জাবের অধিনায়ক উদয় সরণ ১৬১, উইকেটরক্ষক সলিল অরোরা ১০৭ করেন। ছত্রিশগড়ের ধর্মেন্দ্র সিং জাদেজা ১৭৩ রানে ৭ উইকেট নেন। এরপর ছত্রিশগড় দিনের শেষে ৭২/৫। হরপ্রিত ব্রার একাই ৫ উইকেট নিয়েছেন।
এদিকে শচীন যাদবের ১৫৪ ও করন লাম্বার ১৯৪ রানের ভিত্তিতে রাজস্থান ৪৯৭ তুলেছে। জবাবের রেল দ্বিতীয় দিনের শেষে এক উইকেটে ৪৬। অন্য ম্যাচে প্রদোষরঞ্জন পালের ১৩৬ রানের দৌলতে তামিলনাড়ু প্রথম ইনিংসে ৩১৩ তোলে। ময়াঙ্ক মিশ্র ৫টি উইকেট নেন উত্তরাখণ্ডের হয়ে। উত্তরাখন দিনের শেষে ১ উইকেটে ৯।
এদিকে উত্তরপ্রদেশের জিসান আনসারী ৫ উইকেট নিয়ে গোয়াকে ১৬৪ রানে অলআউট করে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে উত্তর প্রদেশ দিনের শেষে চার উইকেটে ১০২ তুলেছে। আরিয়ান জুয়াল ৬১ রানে অপরাজিত।
Ranji Trophy
রঞ্জি ট্রফিতে চন্ডিগড়কে হারালো হরিয়ানা
×
Comments :0