Ranji Trophy

ঘুরে দাঁড়ালো সার্ভিসেস

খেলা

রাহুল সিংয়ের (৫/৪৩) বোলিং ম্যাচে প্রত্যাবর্তন সার্ভিসেসের। মাত্র ১৪৬ রানে শেষ হয়ে গেলো বাংলার ইনিংস। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৩০), উইকেটরক্ষক অভিষেক পোড়েল (২৫) ও সুদীপ ঘরামী (২৩) কিছুটা লড়াই করেন। এরফলে বাংলা সার্ভিসেসের সামনে ২০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। সার্ভিসেস দ্বিতীয় দিনের শেষে ১২/০। এর আগে আমির গনি (৪/৩১) ও শাহবাজ আহমেদের (৪/৩৫) বোলিংয়ে গুঁড়িয়ে যায় সার্ভিসেসের প্রথম ইনিংস। গতদিনের ৮৪/৫ থেকে দ্বিতীয় দিন ১২২ রানে শেষ হয় তারা। অধিনায়ক রোহিত পালিওয়াল শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত থাকেন।

Comments :0

Login to leave a comment