Chorbagan Stampede

চোরবাগানে পুজোর ভিড়ে আহত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা, হাসপাতালে ৪০, চালু কন্ট্রোলরুম

কলকাতা

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। মেডিক্যাল কলেজে অন্তত ৪০ জন ভর্তি। তার মধ্যে একাধিকের অবস্থা গুরুতর।
শনিবার, ১৭ অক্টোবর, চোরবাগানে ভিড় ছিল। এদিন সন্ধ্যায় বৃষ্টিও হয়। সেন্ট্রাল অ্যাভেনিউয়ের কাছেই মূল মণ্ডপ। প্রবল ভিড়ে স্বেচ্ছাসেবক কম ছিল বলে অভিযোগ। জোড়াসাঁকোর এই এলাকায় জায়গাও অন্তত অপ্রশস্ত।
মেডিক্যাল কলেজে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পুজোর অনুমতি কিভাবে দেওয়া হলো, প্রবল ভিড়ের সময় পুলিশই বা কী ব্যবস্থা নিয়েছে, সে প্রশ্ন উঠেছে।
এর আগে কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কে এমনই পদপিষ্ট হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। 
প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, এই সরকার ব্যস্ত বইয়ের স্টল ভাঙতে। এরা ব্যস্থ বই পোড়াতে। অথচ সুষ্ঠুভাবে উৎসব আয়োজনে ব্যবস্থা নেই। ভয়ঙ্কর এই ঘটনায় শোক জানানোর ভাষা নেই।
এদিকে মেডিক্যাল কলেজে আরও আহত মানুষকে নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, বৃষ্টির কারণে বহু মানুষ এই মণ্ডপ চত্বরে আটকে ছিলেন। তার মধ্যে নতুন ভিড় ঢুকে পড়ে। এর মধ্যে কয়েকজন পড়ে যান। পুলিশ না থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই এগিয়ে আসেন।

চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায়- ১৮০০৩৪৫৫৬৭৮/০৩৩-২২১৪১৩১০ কন্ট্রোলরুম চালু করলো লালাবাজার।

Comments :0

Login to leave a comment