শনিবার গভীর রাতে গোয়ালিয়রে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংবাদ সংস্থার খবরে জানা গেছে দ্রুতগামী একটি ট্রাক মন্দিরে যাওয়া দর্শনার্থীদের ওপর উঠে পড়ে। হতাহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ শীতলা মন্দিরের দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বেশ কয়েকজন ধাক্কা দেয় এবং তারপর মন্দিরের দেয়ালে গিয়ে আঘাত করে। ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে ধান বোঝাই একটি ট্রাক রাস্তায় পুলিশের ব্যারিকেড ভেঙে দর্শনার্থীদের ওপর উঠে পড়ে এবং মন্দিরের বাইরের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। গাড়িটি কীভাবে ওই এলাকায় ঢুকে পড়লো, তা খতিয়ে দেখছেন পুলিশ। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব দুর্ঘটনায় গাফিলতির দায়ে ঝাঁসি রোডের সিএসপি রবি ভাদোরিয়াকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ মোট আটজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
Accident in Gwalior
গোয়ালিয়রে দুর্ঘটনায় নিহত ১২, জখম ৪২
×
Comments :0