বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের একটি রিসোর্টে শনিবার সকালে আগুন লেগে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬ জন। বাংলাদেশের কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ। মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় সম্পূর্ণ বাঁশ ও কাঠের তৈরি তিনতলা এই রিসোর্টটিতে আগুন লাগে।
দমকল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, স্থানীয় সময় এদিন সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। খবর পেয়ে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলের পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ প্রথমে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দশজন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহত ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
Bangladesh Fire
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত ১০
×
Comments :0