Bihar

বিহারে নাবালিকাকে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

জাতীয়

বিহারের জামুইয়ে এক কিশোরী এবং কিশোরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত নন্দন যাদবে এনকাউন্টারে মৃত্যু। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়ে নন্দন যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, এনকাউন্টারের সময় পালানোর চেষ্টা করে নন্দন গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে সে আহত হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত নন্দন যাদবও রয়েছে। এছাড়া আরও দু’জন নাবালক এই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে।
বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
রাজ্যের মন্ত্রী শ্রাবণ কুমার জানিয়েছেন, ঘটনার পর দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। তার কথায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ করছে বলেও জানান তিনি।
গত ১৯ সেপ্টেম্বর ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক এক কিশোরকে মারধর করছে এবং তার সঙ্গে থাকা এক কিশোরীকে হেনস্তা করছে। এমনকি ওই কিশোরীকে তার বন্ধুর কাছ থেকে আলাদা করারও চেষ্টা করা হয়।
জানা গিয়েছে, ওই কিশোর-কিশোরী দু’জনেই দশম শ্রেণির পড়ুয়া। কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরার সময় একদল যুবক তাদের পথ আটকায় বলে অভিযোগ।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কিশোরটিকে ঘিরে ধরে মারধর করছে। কিশোরীটি বন্ধুকে তাদের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। সেই সময় নন্দন যাদব সেখানে এসে কিশোরীর ঘাড় ধরে তাকে কিছুটা দূরে টেনে নিয়ে যায়। ভিডিওতে কিশোরীর পা ছোড়াছুড়ি করতে দেখা যায়।
এরপর কিশোরটি দৌড়ে সেখানে পৌঁছলে নন্দন কিশোরীকে মাটিতে নামিয়ে দেয়। অভিযোগ, এরপর অভিযুক্ত তার শ্লীলতাহানি করে। কিশোরটি কিশোরীকে আড়াল করার চেষ্টা করলেও নন্দন তাকে ধাক্কা দিতে থাকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment