Priyanka Gandhi

উপনির্বাচনের ফল বিজেপির বিরুদ্ধে জনমতের ইঙ্গিত : প্রিয়াঙ্কা গান্ধীর

জাতীয়

বিহার ও মধ্যপ্রদেশের দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর কেন্দ্রের শাসক দলকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার তিনি দাবি করেন, দেশের মানুষ বিজেপির ওপর বিরক্ত, উপনির্বাচনের ফল সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে।
সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা পরিষ্কার যে মানুষ বিজেপির ওপর বিরক্ত। দেশের কী পরিস্থিতি, তা মানুষ এখন বুঝতে শুরু করেছেন। এটা কেবল শুরু।’
বিহারের বাঁকিপুর বিধানসভা আসনে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। এই আসনে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর নীতিন নবীনের শূন্য হওয়া আসনে জয়ী হয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বিধায়ক পদ থেকে নীতিন নবীন ইস্তফা দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
একইভাবে, মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেও পরাজয়ের মুখ দেখেছে বিজেপি। এই দুই রাজ্যের ফলাফলকে সামনে রেখেই বিজেপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী।
তিনটি আসনের মধ্যে শুধুমাত্র গুজরাটের ভদোদরা জেলার মাঞ্জলপুর বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী সতীশ গোবিন্দভাই প্যাটেল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী ভিখাভাই রাবারিকে ৩০,৬৩০ ভোটে পরাজিত করেন।

Comments :0

Login to leave a comment