NDA meeting

এনডিএ বৈঠকে কাকলিরা, স্বাগত জানালেন শমীক

জাতীয়

দিল্লিতে এনডিএ বৈঠকে দেখা গেলো এনসিপিআই সাংসদদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথমসারিতে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার সকালে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক হয়। যার প্রথম সারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেই একই সারিতে প্রধানমন্ত্রীর ডানদিকে পঞ্চম আসনটি বরাদ্দ করা হয়েছিল কাকলির জন্য। বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপিআই-এর অপর পরিচিত মুখ তথা সাংসদ শতাব্দী রায়ও।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের সংসদীয় দল এবং পরিষদীয় দলের মধ্যে ভাঙন দেখা দেয়। ২০ জন তৃণমূল সাংসদ এনসিপিআই-এর সাথে যুক্ত হয়। কাকলি, সুদীপরা জানিয়ে দেন যে তারা এনডিএ-এর অঙ্গ হিসাবে কাজ করবে। অধ্যক্ষের কাছে এই সাংসদদের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়। অধ্যক্ষ তাদের চিঠিকে মান্যতা দিয়েছে বলেও বিভিন্ন অংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
এদিন এই বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকে যোগ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘নির্বাচীত প্রতিনিধি হোক বা সাধারণ মানুষ সবাই জানে ভারতের প্রগতি করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার। অনেকে এনডিএ’র সাথে যুক্ত হচ্ছে। এনডিএ তাদের নিচ্ছে। এবার প্রশ্ন রয়েছে এনারা আগে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। আসলে তৃণমূলের কাজের প্রতি অনাস্থা থেকে ওনারা বেড়িয়ে এসে এনডিএ’র সাথে যুক্ত হয়েছে। এনডিএ’র সাথে কাজ করবেন।’ উল্লেখ্য এই শমীক ভট্টাচার্যই বলেছিলেন ভালো তৃণমূলকে তাদের দলে স্বাগত।

Comments :0

Login to leave a comment