এনডিএতে নেই, কিন্তু এনসিপিআই’এ আছেন তারা। মঙ্গলবার বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন মুর্শিদাবাদের তিন এনসিপিআই সাংসদ। এদিন এনডিএ সাংসদদের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার সহ অন্য এনসিপিআই সাংসদরা থাকলেও খালিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান ছিলেন না। এর আগের বৈঠকেও তারা ছিলেন না। এই তিন সাংসদের বৈঠকে না থাকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
তবে আবু তাহের জানিয়েছেন তারা থাকবেন বঙ্গভবনের বৈঠকে। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী এলাকার উন্নয়নের জন্য তার সাথে কথা বলবো।’
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরপরই পরিষদীয় দলের মতো ভাঙে তৃণমূলের সংসদীয় দল। ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন সাংসদ এনসিপিআইয়ের সাথে যুক্ত হয়। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেই কথা জানানো হয়েছে। একাংশের দাবি অধ্যক্ষ তাদের মান্যতা দিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ ব্যানার্জি। তিনি জানিয়েছেন তাদের ১৯ জন সাংসদ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে থাকবেন।
উল্লেখ্য এনসিপিআই সাংসদদের মধ্যে এই মতপার্থক্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন তাদের সাথে বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের অনেকেই যোগাযোগ রাখছেন।
NCPI
দিল্লিতে শুভেন্দুর সাথে বৈঠকে এনসিপিআই সাংসদরা
×
Comments :0