বিহারে নাবালক এবং নাবালিকাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিন। বিহারে জামুইয়ে একদল যুবকের হাতে হেনস্তার শিকার হন ওই নাবালক ও নাবালিকা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একদল লোক দু’জনকে ঘিরে মারধর করছে। নাবালিকার ওপর হয় শারীরিক আক্রমণ, শ্লীলতাহানি। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র ধিক্কারের মুখে পড়েছে বিহারের বিজেপি সরকার।
ভিডিওতে বার বার দেখা যাচ্ছে দু’জনকে ঘিরে রয়েছে অভিযুক্তরা। নাবালককে ধরে তারা মারধর করছে। নাবালিকা পালাতে গেলে তাকে হাত ধরে টেনে এনে মারধর করা হচ্ছে।
‘এক্স’-এ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘটনার নিন্দা করে লিখেছেন, একজন নাবালিকাকে প্রকাশ্যে হেনস্তা করা হচ্ছে। শ্লীলতাহানি করা হচ্ছে রাস্তার ওপর। পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে বসে বিহার প্রশাসন। তৎপর হয় পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু হয়। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
বিহারের মন্ত্রী সুনীল কুমার বলেছেন, ‘যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Bihar
বিহারে নাবালক, নাবালিকা হেনস্তা ঘটনায় গ্রেপ্তার তিন
×
Comments :0