Assembly election 2026

রাজ্যে ভোট দুই দফায়, শুরু ২৩ এপ্রিল

জাতীয় রাজ্য

রাজ্যে দুই দফায় হবে বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা ৪ মে। আচরণবিধি চালু বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
রাজ্যে বিধানসভা নির্বাচন চলবে এক মাসেরও বেশি সময় ধরে। ভোটগ্রহণ শুরু হচ্ছে - এপ্রিল থেকে, শেষ হবে - এপ্রিলে। রবিবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসামে ভোট হবে এক দফায় হবে ভোট, ৯ এপ্রিল ভোটগ্রহণ। কেরালায় ৯ এপ্রিল এক দফাতে ভোট। তামিলনাডুতেও ভোট ২৩ এপ্রিল, এক দফাতেই। পুদুচেরিতে এক দফায় ভোট, ৯ এপ্রিল। পাঁচ রাজ্যের সব কেন্দ্রেই ভোটগণনা হবে ৪ মে। এদিন থেকেই চালু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। 
এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলনে নির্বাচনের প্রস্তুতির বিশদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গে এবার ভোট নেওয়া হবে ৮০ হাজার ৭১৯ বুথে। ৬১ হাজারের বেশি বুথ গ্রামীণ এলাকা। মহিলা পরিচাল;রত বুথের সংখ্যা এবছরে ১০ হাজার ৩৬১ । সব বুথের ওয়েবকাস্টিং করা হবে বলে কমিশন জানিয়েছে। সব বুথই হবে একতলায়। ইতিমধ্যেই পাঁচ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। প্রতি ভোট কেন্দ্রে জলের ব্যাবস্থা থাকবে। ৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের বাড়ি গিয়ে ভোট নেবে কমিশন।
প্রথম দফায় ১৫২ টি আসনে হবে, দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।  
উল্লেখ্য এই প্রথম অসম্পুর্ণ ভোটার তালিকায় ভোট হতে চলেছে রাজ্যে। এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রেখেছে কমিশন। নির্বাচনের মধ্যে যদি তাদের নামের নিশপত্তি না হয় তবে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন না। সূত্রের খবর ৬০ লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে ১৫ লক্ষ নামের নিশপত্তি হয়েছে। আগামী সপ্তাহে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এদিনও জ্ঞানেশ কুমার দাবি করেছেন অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর। কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে বৈধ নথি থাকা সত্ত্বেও অনেক নাম বিবেচনাধীন রাখা হয়েছে। জ্ঞানেশ কুমার জানিয়েছে বিবেচনাধীন ভোটারদের পরবর্তী সময় যুক্ত করা হবে। 
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ রাজ্য মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার নির্বাচনে অংশ নেবেন। পাঁচ রাজ্য মিলিয়ে বুথের সংখ্যা ২লক্ষ ১৮ হাজার। কমিশন জানিয়েছে পাঁচ রাজ্যে নির্বাচন পরিচালনা করার জন্য ১৫ লক্ষ আধিকারিক নিয়োগ করা হবে। তার মধ্যে ৮.৫ লক্ষ নিরাপত্তা বাহিনী, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার। 
মঙ্গলবার নিউ টাউনের হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য-নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন ভয় এবং হিংসামুক্ত পরিবেশে হবে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সব মানুষকে জানাতে চাই আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। সবাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োজ করতে পারবেন।’ বিহারের নির্বাচনের মতো জ্ঞানেশের মুখে শোনা যায় ‘নির্বাচন পর্ব পশ্চিমবঙ্গের গর্ব’ আওয়াজ।

Comments :0

Login to leave a comment