Lake Town

লেকটাউনে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের শিশু

রাজ্য কলকাতা

রাজ্য ফের নির্যাতনের শিকার হলো নাবালিকা শিশুকন্যা। বারুইপুরে নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার কলকাতার লেকটাউনে যৌন নির্যাতনের শিকার হল ৬ বছরের এক শিশু। হাসপাতালের চিকিৎসক এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআই দায়ের করা হয়েছে। স্থানীয় সূ্ত্রে পাওয়া খবরে জানা গেছে, গত বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তাকে দ্রুত আরজি কর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। শিশুটি শারীরিক অবস্থা আশঙ্কাজন হওয়ায়া চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা শুরু করেন। চিকিৎসকরা বুঝতে পারেন শিশুটির উপরে যৌন নির্যাতনের শিকার হয়েছে। চিকিৎসকরা সম্পূর্ণ বিষটি পরিবারকে জানিয়ে পরামর্শ দেয় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করার। চিকিৎসকরা দ্রুত আরজি কর পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানান এবং তারা টালা থানাকে এ বিষয়ে সতর্ক করে। জিরো এফআইআই দায়ের করে টালা থানা। এরপর মামলাটি লেক টাউন থানায় স্থানান্তর করা হয়, কারণ অভিযুক্ত অপরাধটি ওই থানার এখতিয়ারভুক্ত এলাকার অন্তর্গত। হাসপাতাল সুত্রে খবর নির্যাতিতা নিবালিকার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হবে। এই বিষয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। পুলিশের সন্দেহ, ঘটনার সঙ্গে নাবালিকা অথবা তার পরিবারের পরিচিত কেউ জড়িত। অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মেয়েটির মামাকে গ্রেপ্তার করেছে বলে খবর। 

Comments :0

Login to leave a comment