‘সেবাশ্রয়’ নিয়ে ফের এফআইআর দায়ের হল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআরে অভিষেক ব্যানার্জী তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদার, স্থানীয় জনপ্রতিনিধি এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত ডাক্তারদের নাম উল্লেখ করা হয়েছে। আগেই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিজিৎ দাস ববির করা মামলাতে এফআইআর দায়ের। প্রশাসন সূত্রে খবর কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠা সেবাশ্রয়ে সরকারি কোনও অনুমতিই ছিল না। দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। নবান্নের তরফে রিপোর্টও তলব করা হয়েছে। স্বাস্থ্য দফরের কোনও অনুমোদন বা লাইসেন্স না থাকা সত্ত্বেও কীভাবে এই সেবাশ্রয়টি অবাধে পরিচালনা করা হচ্ছিল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ এই কর্মসূচির আয়োজকরা চিকিৎসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। অযোগ্য ডাক্তার নিয়োগ করেছেন, পরীক্ষার সরঞ্জাম অপব্যবহার করেছে। অভিযোগ কিছু শিবিরে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য হাতুড়ে ডাক্তার এবং হোমিওপ্যাথদের নিয়োগ করা হয়েছিল। সেবাশ্রয় লিঙ্গ নির্ধারণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিনা প্রশ্ন উঠছে। অভিযোগ প্রয়োজনীয় অনুমতি না নিয়েই আলট্রাসনোগ্রাফি মেশিনসহ অন্যান্য রোগ নির্ণয়কারী সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। রোগীদের এমআরআই এবং সিটি স্ক্যানের মতো ব্যয়বহুল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল, যা রাজ্যের স্বাস্থ্য সাথী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় পড়ে না। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘সেবাশ্রয় নিয়ে স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। পুলিশ তদন্ত শুরু করেছে। যা যা তথ্যপ্রমাণ আমাদের কাছে আসবে সেগুলো আমরা পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দেব।’’
Abhishekh Banarjee
সেবাশ্রয়ে নিয়ে আরও বিপাকে অভিষেক ব্যানার্জি
×
Comments :0