Amit Shah

তিন দিনের সফরে রাজ্যে অমিত শাহ

রাজ্য

তিন দিনের সফরে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭  ১৮ এবং ১৯ জুলাই এই সফরটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি প্রথম সরকার গঠন করার পর এটিই হবে পশ্চিমবঙ্গে তাঁর প্রথম সফর। শনিবার শাহ শিলিগুড়ির জুমগাছা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৮তম ব্যাটালিয়ন পরিদর্শন করে একটি সম্মেলনে ভাষণ দেবেন। বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি ও কলকাতায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শাহ বিএসএফ কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির উত্তর কন্যাতে বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন। এই বৈঠকগুলিতে বিভিন্ন প্রশাসনিক বিষয়, পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের অবস্থা পর্যালোচনা করা হবে। তিনি সন্ধ্যায় কলকাতার উদ্দেশে রওনা হবেন। রবিবার শাহ পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি কলকাতার জাতীয় গ্রন্থাগারে নবনির্মিত বিশ্ব জাদুঘরেরও উদ্বোধন করবেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গে আমুল ডেইরির দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা গেছে শুক্রবার রাত ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি কদমতলায় বিএসএফ-এর সীমান্ত সদর দপ্তরে যাবেন এবং সেখানেই রাত কাটাবেন। জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে স্বাগত জানাবেন।

Comments :0

Login to leave a comment