Gunda daman law

সোমবার থেকে রাজ্যে কার্যকর 'গুন্ডা দমন' আইন

রাজ্য

‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল’, যা ‘গুন্ডা দমন’ বিল বা আইন নাম পরিচিতি। সেই আইন রাজ্যে কার্যকর করা হবে আগামী সোমবার থেকেই। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে সফরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'গুন্ডা দমন আইন' কার্যকরী হওয়ার বিষয়টি জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিলটি পাশ হওয়ার পরেই তাতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।
২৯ জুন এই বিলটি নিয়ে আলোচনা হয় রাজ্য বিধানসভায়। তখনই বিলটি পাশ কর করানোর জন্য ভোটাভুটির আবেদন করেন বিক্ষুব্ধ তৃণমূলের মুখ্য সচেতক আখরুজামান। পরে বিক্ষুব্ধ তৃণমূলের তরফে এই বিষয়ে আলোচনা এড়িয়ে যাওয়া হলে, সংখ্যাগরিষ্ঠতার বিচারে সেদিনই বিধানসভায় পাশ হয়ে যায় বিলটি। 
‘গুন্ডা দমন’ আইনের মাধ্যমে, শুধুমাত্র সন্দেহের বশেই যে কোনও ব্যক্তিকে আটক করে রাখতে পারবে পুলিশ। কোন সূত্রের তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে, তা জানাতে পুলিশ বাধ্য থাকবে না। সন্দেহভাজন বলে মনে করলে কাউকে ১ বছর পর্যন্ত আটক রাখা যাবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যে কোন জায়গায় তল্লাশি চালাতে পারবেন। আটক ব্যক্তি আদালতের শরণাপন্ন হতে পারবেন না। ওই আইনে আটক ব্যক্তির শুনানি হবে একটি অ্যাডভাইজারি বোর্ডে। সেই বোর্ডে অভিযুক্ত তাঁর পক্ষে সওয়াল করার জন্য কোনও আইনজীবী কিংবা প্রতিনিধি রাখতে পারবেন না। এই আইনে এমন আরও কিছু ধারা রয়েছে যা মানুষের প্রতিবাদের অধিকার দমনের জন্য প্রয়োগ হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। ফলত, এই ‘গুন্ডা দমন’ আইন আদতে সমাজবিরোধী কার্যকলাপ দমনের জন্য নাকি বিরোধীদের প্রতিবাদ দমন করার জন্য, তাই নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

Comments :0

Login to leave a comment