চব্বিশ ঘন্টায় হরমুজ প্রণালিতে ড্রোন আক্রমণের মুখে পড়ল তিনটি ট্যাঙ্কার। জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উদ্বেগের জন্য আমেরিকা এবং ইজরায়লেকে ফের দায়ী করেছে ইরান।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস মঙ্গলবার জানিয়েছে তিনটি ট্যাঙ্কের ড্রোন হামলার তথ্য পাওয়া গিয়েছে। শেষ আক্রমণ হয়েছে ওমানের তটরেখার কাছে।
এদিকে ইরান একটি বিশেষ চিঠি জমা দিয়েছে আন্তর্জাতিক সমুদ্রপথ পরিবহণ সংক্রান্ত গোষ্ঠী আইএমও-কে। চিঠিতে বলা হয়েছে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান সাগরে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে আমেরিকা এবং ইজরায়েলের হানাদারির কারণে। আইএমও-কে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। এই গোষ্ঠীর কাজ সমন্বয়ের কোন জলপথ কার নিয়ন্ত্রণে থাকবে এমন সার্বভৌম অধিকারে গহস্ক্ষেপ করার এক্তিয়ার নেই এই গোষ্ঠীর।
Strait of Hormuz
হরমুজ প্রণালিতে ড্রোন হামলা তিন জাহাজে
×
Comments :0