সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিস্থিতিতে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন সিপিআই(এম) সংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য জন ব্রিটাস।
চিঠিতে ব্রিটাস বলেছেন, যেসব ছাত্রছাত্রী শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তাঁদেরই এখন জবাবদিহি এবং নিরাপত্তার নিশ্চয়তার জন্য প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতি কখনই গ্রহণযোগ্য হতে পারে না।
উল্লেখ্য, ২৭শে সেপ্টেম্বর যখন ক্যাম্পাসের ভেতরে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (এবিজিপি) আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের ওপর মৌখিক নির্যাতন ও শারীরিক আক্রমণ চালানো হয়। ওই ঘটনার পর, ৪ অক্টোবর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা একটি মিছিল করে, যে সময় ছাত্রদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয় বলে জানা যায়। এই ঘটনাগুলোতে ছাত্ররা আহত ও গভীরভাবে বিচলিত হয়। তারপরেই, নিজেদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটে বসেন।
ব্রিটাস বলেছে, পর্যাপ্ত ছাত্রাবাসের ব্যবস্থা, আহত ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা সহায়তা এবং অত্যাবশ্যকীয় সুবিধাগুলি পেতে অনেক সময় লাগায় ছাত্রছাত্রীরা উদ্বেগের মধ্যে রয়েছে। তাঁদের উদ্বেগে কাটাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। ছাত্রছাত্রীদের চুপ করিয়ে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।
পাশাপাশি, ছাত্রী ছাত্রীদের ভয় দেখানো ও মারধরের ঘটনায় একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি। চলমান আন্দোলনে যে ছাত্রছাত্রীদের বহিষ্কারের আদেশ এবং কারণ দর্শানোর নোটিশ সহ সমস্ত প্রতিশোধমূলক শাস্তিমূলক ব্যবস্থাকে প্রত্যাহার করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
সেইসঙ্গে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বাতিল হওয়া ক্লাস এবং ব্যবহারিক কাজের পুনঃনির্ধারণ সহ একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানিয়েছেন তিনি।
SRFTI Jhon Brittas
ছাত্রছাত্রীরা বিপন্ন, এসআরএফটিআই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সিপিআই(এম) সাংসদের
×
Comments :0