ছাব্বিশের নির্বাচনের পর রবিবার সকালে পশ্চিমবঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবারই রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। দলীয় সূত্রে খবর এই সফরে তিনি রাজ্যের নেতা, পদাধিকারী, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক করবেন। কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল ১১টায় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শুনবেন। এরপর রাজ্যের কর্মকর্তা, বিভাগীয় সমন্বয়কারী, রাজ্য ফ্রন্টের সভাপতি, সাংসদ, জেলা ইনচার্জ এবং জেলা সভাপতিদের নিয়ে সভায় সভাপতিত্ব করবেন। এই সভায় দলের তথ্যপ্রযুক্তি, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বে থাকা কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বিজেপি সভাপতি রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন। নিতিন নবীন রাজ্যের কোর গ্রুপের সদস্য এবং প্রবীণ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় বিজেপি সভাপতি বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় নবীন পানিহাটিতে লোক সংস্কৃতি ভবনে 'অঙ্গন কা মিলন' সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেলা সাড়ে ১২টায় স্পেস সার্কেল ক্লাবে আয়োজিত যুব সংলাপ কর্মসূচি ‘যুব সংবাদ কনক্লেভ’-এ ভাষণ দেবেন।
Nitin Nabin
২ দিনের বঙ্গ সফরে নিতিন নবীন
×
Comments :0