Baby meets Kejriwal

কেজরিয়ালের সঙ্গে বৈঠক বেবির, একযোগে লড়াইয়ে নামার আহ্বান

জাতীয়

রবিবার বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল ও এম এ বেবি।

আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। 
রবিবার, ২৭ সেপ্টেম্বর, এই বৈঠকের পর সাংবাদিকদের বেবি জানান যে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নকে হেনস্তার জন্য নেমেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়াল এবং তাঁর সহযোগীদেরও ভুয়ো অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছে বিজেপি সরকারের এই সংস্থা। কেরালায় তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সেই কর্মসূচিতে কেজরিওয়ালকে আমন্তণ জানানো হয়েছে।
পাশাপাশি তিনি বলেছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বেআইনি কাজকর্ম ফাঁস হয়ে গিয়েছে। এই অভিযোগ বিরোধীরা বারবার তুলেছে। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা ভূমিকা স্পষ্ট হয়ে গিয়েছে। জনতার কাছে নির্বাচন কমিশনের এই বেআইনি ভূমিকাকে স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন। তার জন্য একযোগে নামা প্রয়োজন। এই বিষয়েও কেজরিয়ালের সঙ্গে মতবিনিময় হয়েছে।
আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর, বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠক হওয়ার কথা। এ বিষয়ে এক প্রশ্নে বেবি বলেছেন, আমরা চাইছি ‘ইন্ডিয়া প্লাস’। এই মঞ্চে শামিল নয় এমন বিভিন্ন শক্তি যারা সংবিধান, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নামতে আগ্রহী তাদেরও যুক্ত করা হোক।
বেবি এর আগে ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলিকে চিঠি পাঠিয়েছেন। এই মঞ্চের বৈঠক এবং আন্দোলনের প্রশ্নে ধারাবাহিক সক্রিয়তার পক্ষে মত জানিয়েছেন। 
বেবি এদিন দিল্লির লোধি রোডে কেজরিওয়ালের বাসভবনে বৈঠকের পর বলেছেন, একেবারের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশ। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে। বিপন্ন দেশের গণতান্ত্রিক কাঠামো। সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার পক্ষে সমন্বয় গড়ে আন্দোলন জোরালো হওয়া উচিত।

Comments :0

Login to leave a comment