Uluberia Rally

সংসদ অভিযানের সমর্থনে সিআইটিইউ’র মিছিল উলুবেড়িয়ায়

জেলা

সিআইটিটইউ’র মিছিল উলুবেড়িয়ায়।

সিআইটিইউ-র ডাকে সংসদ অভিযান কর্মসূচিকে সফল করার আহ্বানে বুধবার উলুবেড়িয়া গ্রোথ সেন্টার শিল্পাঞ্চলে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১-৩ ডিসেম্বর দিল্লিতে লক্ষাধিক শ্রমিক সমবেত হবেন শ্রম কোড বাতিলের মতো একাধিক দাবিতে।
বুধবার হাওড়ার উলুবেড়িয়া গ্রোথ সেন্টার এবং ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শিল্পতালুকের বিভিন্ন কারখানার শ্রমিকরা এই কর্মসূচির প্রচারে অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে বীরশিবপুর স্টেশনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ হাওড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র অধিকারী ও গৌতম পুরকাইত। শ্রমিকদের অধিকার রক্ষা এবং কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নন্দলাল মুখার্জি, সাবিরউদ্দিন মোল্লা প্রমুখ।

Comments :0

Login to leave a comment