মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
'এখন রোদ্দুর' পত্রিকা প্রকাশ : অমল কর
১৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
অর্ধশতক পেরিয়ে শত সংখ্যা প্রকাশের
লিটলম্যাগ... বাংলা-সাহিত্য আন্দোলনে
দৃষ্টান্তমূলক 'এখন রোদ্দুর ' পত্রিকা
বেহালা সরশুনা থেকে কবি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বিশিষ্ট লিটলম্যাগ 'এখন রোদ্দুর' পত্রিকার শারদ সংখ্যাটি পত্রিকার ৫১ বর্ষে
১০১-১০২ তম সংখ্যা। আমরা জানি যে লিটলম্যাগ জন্মায় কয়েকটি সংখ্যা প্রকাশিত
হবার পর কারণে বা অকারণে বন্ধ হয়ে
যাবার জন্য। কিন্তু এই পত্রিকা অর্ধশতবর্ষে সংখ্যা প্রকাশে সেঞ্চুরি পার করে এক অনন্য নজির সৃষ্টি করেছে। পত্রিকার কুশীলবরা ধন্যবাদার্হ।
আলোচ্য সংখ্যাটি সাজানো হয়েছে মূলত প্রবন্ধ কবিতা অনুবাদ ও চিঠি দিয়ে। (কোনো গল্প নেই)।
সংক্ষিপ্ত ও অসম্পূর্ণ মনে হলেও সরশুনা যে রাজা বসন্ত রায়ের রাজধানী সে বিষয়ে আলোকপাত করেছেন সুদীপনারায়ণ ঘোষ।১২ জন মনীষী ও খ্যাতকীর্তি বিশিষ্ট বশিষ্ঠের
সৃজন-নির্মাণ নিয়ে চর্চিত হয়েছে প্রবন্ধ সাহিত্য।
স্থান পেয়েছেন (কবি)
কামিনী রায়, (চলচ্চিত্রকার)
সরোজ দে (যিনি 'অগ্ৰগামী' নাম দিয়ে ১০টি
ও নিজের নামে ১ টি সিনেমা পরিচালনা করেন),(পল্লিকবি) কুমুদরঞ্জন মল্লিক,(শনিবারের চিঠি খ্যাত) সজনীকান্ত দাস,(কবি-নাট্যকার)
দ্বিজেন্দ্রলাল রায়, (লেখিকা) বেগম রোকেয়া,
(কান্তকবি) রজনীকান্ত সেন, (মধ্যযুগের কবি) চন্দ্রাবতী,(গীতিকার) মোহিনী চৌধুরী, (ঔপন্যাসিক) অদ্বৈত মল্লবর্মণ,(শিশুসাহিত্যিক)
লীলা মজুমদার এবং (পর্যটক) জলধর সেন।
কবিতাংশে উল্লেখযোগ্য কবি: সত্যপ্রিয় মুখোপাধ্যায়,বিকাশ ভট্টাচার্য, তাপস ওঝা, ভবানীশংকর চক্রবর্তী, রাহুল চট্টোপাধ্যায়,
চন্দন চক্রবর্তী, কাজল চক্রবর্তী, অজিত বাইরী,
ফটিক চৌধুরী প্রমুখ।
সংখ্যাটির বিশেষ বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ২০ জন পত্রলেখকের চিঠি। কাজী নজরুল ইসলামকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি
চিঠিও প্রকাশ করা হয়েছে।
পত্রিকাটি সুচারু সম্পাদিত।
"এখন রোদ্দুর"
সম্পাদক: সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ: দীপান্বিতা রায়।
Comments :0