রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামল সিপিআই(এম)। এসআইআর’র ভিত্তিতে প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম বাদের পাশাপাশি বিবেচনাধীন করা রাখা হয়েছে ৬০ লক্ষ ভোটদাতাকে। সোমবার বিভিন্ন জায়গায় হবে বিডিও দপ্তর অভিযান।
রবিবার খড়গ্রামে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখায় সিপিআই(এম)। সোমবার হবে বিডিও অফিস অভিযান। এদিন বিক্ষোভে শামিল হন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য এবং যুবনেতা ধ্রুবজ্যোতি সাহা।
সিপিআই(এম) বেলঘড়িয়া পূর্ব এরিয়া কমিটির ডাকে মিছিল হয়। নন্দননগর বটতলা এই মিছিলে ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং পার্টি নেতা মানস মুখার্জি সহ নেতৃবৃন্দ।
পানিহাটি, দেশপ্রিয় নগর এলাকাতেও হয়েছে মিছিল।
বিভিন্ন মিছিলে সিপিআই(এম)’র দাবি বৈধ কোনও ভোটদাতার নাম বাদ দেোবা যাবে না। এসআইআর প্রক্রিয়ায় নির্দিষ্ট অংশের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতলব নিয়ে গোড়া থেকেই সরব সিপিআই(এম)।
গত শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পরও দেখা গিয়েছে সংখ্যালঘু, বিবাহিত মহিলা, মতুয়া, তপশিলি জাতি এবং আদিবাসী অংশের ভোটদাতাদের বাদ এবং বিবেচনাধীনের তালিকায় অস্বাভাবিক অনুপাতে রাখা হয়েছে।
বৈষম্য রয়েছে আঞ্চলিক স্তরেও। মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর এবং দুই ২৪ পরগনায় বিপুল অংশের নাম বাদ গিয়েছে।
এদিকে কামারহাটি বিধানসভার এক বিএলও সুপারভাইজার মহম্মদ তাহিরের আচমকা মৃত্যু হয়েছে। এসআইআর তালিকায় নাম বিবেচনাধীন ছিল তাঁর।
SIR Rally CPI-M
এসআইআর: মিছিল, বিক্ষোভেও নামল সিপিআই(এম)
খড়গ্রামে বিক্ষোভ মিছিলে সিপিআই(এম)’র ধ্রুবজ্যোতি সাহা।
×
Comments :0