TMC Bank Account HC

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ: জরুরি শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

রাজ্য কলকাতা

দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা সংক্রান্ত মামলার জরুরি শুনানিতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুগত ভট্টাচার্য জানিয়েছেন যে ক্রমতালিকা অনুযায়ী এই মামলার শুনানি হবে। 
তৃণমূলের মমতা ব্যানার্জির পক্ষ এই জরুরি শুনানির আবেদন জানিয়েছিল হাইকোর্টে।
রাজ্য বিধানসভায় তৃণমূলের এখন দু’টি অংশ। আবার সংসদেও পৃথক একটি পক্ষ রয়েছে। 
বিধানসভায় মমতা বিরোধী পক্ষের অভিযোগে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটে তদন্তের আবেদন জানান মমতা বিরোধী পক্ষের বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানর্জি। 
মমতার পক্ষের হয়ে সওয়ালে আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। বিষয়টির জরুরি শুনানি হওয়া উচিত। তিনটিট অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে।

Comments :0

Login to leave a comment