বুধবার ভর সন্দ্যায় দশম শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আন্দুল খাটির বাজার চাঁদনিবাগান এলাকায় প্রধান রাস্তার উপর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিতিকা সামন্ত(১৬)। গ্রামিয়া হিতা কারী গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ বাড়ি ফেরার সময় তার উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক যুবক। এরপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে। পথ চলতি মানুষ এগিয়ে আসেন এবং যুবককে মারধর করে পুলিশের খবর দেয়। পুলিশ এসে সমীর দাস নামে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ডোমজুর থানায় নিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ওই ছাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমে প্রত্যাখ্যান হয়েই এই নৃশংস খুন বলে পুলিশের অনুমান। তবে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
Student Stabbed Death
হাওড়ার আন্দুলে দশম শ্রেণির ছাত্রীকে ছুরি মেরে খুন, গ্রেপ্তার যুবক
×
Comments :0