Arrest Dankuni Chikua

কুখ্যাত দুষ্কৃতী চিকুয়া গ্রেপ্তার ডানকুনিতে

জেলা

গ্রেপ্তার রমেশ মাহাতোর সঙ্গী চিকুয়া।

এক সময়ে কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামল, রমেশ মাহাতোর সঙ্গী চিকুয়া ধরা পড়লো পুলিশের জালে। আটক গাড়ির তল্লাশিতে মিলল দশ লক্ষ টাকা নগদ, পাইপ গান।
চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, কোন্নগর ৭১, সি.এস. মুখার্জি স্ট্রিটের বাসিন্দা শম্ভুনাথ চৌধুরীর ছেলে রাজকুমার চৌধুরী ওরফে চিকুয়া (৪৩)। দুর্গা পুজোর অষ্টমীর দিন ডানকুনি টোল প্লাজার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করা হয় এই দুষ্কৃতীকে। 
চন্দননগর পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং ডানকুনি থানার একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ডানকুনি থানায় দায়ের হওয়া ২৬১/২৬ নম্বর মামলা ০৯.০৭.২০২৬ প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় যা ভারতীয় ন্যায় সংহিতা -এর ৩১০(৪)/৩১০(৫) ধারায় নথিভুক্ত। তার বিরুদ্ধে অন্য মামলাও যুক্ত হয়েছে।
চিকুয়ার কাছ থেকে একটি স্করপিও গাড়ি এবং নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে, তার কাছ থেকে একটি পাইপ গানও উদ্ধার করা হয়।
চিকুয়া এক সময় ‘হুব্বা শ্যামল’ ওরফে শ্যামল দাসের সঙ্গী ছিল। পরে রমেশ মাহাতোর সঙ্গে অপরাধ জগতে সক্রিয় থেকেছে। মূলত ভয় দেখিয়ে তোলবাজি, খুন,মাদক পাচারে অভিযুক্ত হুগলীর এই কুখ্যাত দুষ্কৃতি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা আরও বেশ কয়েকটি মামলার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। যার মধ্যে হত্যা, এনডিপিএস সংক্রান্ত অপরাধ এবং তোলাবাজির মতো ঘটনাও রয়েছে।

Comments :0

Login to leave a comment