Jamia Hunger Strike SFI

জামিয়ায় আন্দোলনরত ছাত্রদের ধাক্কা পুলিশ, রক্ষীদের

জাতীয়

শান্তিপূর্ণ প্রতিবাদে শামিল ছাত্রছাত্রীদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে দিল জামিয়া বিশ্ববিদ্যালয়। দিল্লি পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা জোর করে তুলে দিল ছাত্রছাত্রীদের।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা আন্দোলনে কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 
শনিবার, ২৪ অক্টোবর, কর্তৃপক্ষ জানিয়েছে যে আপাতত ক্লাস কেবল অনলাইনে হবে। 
এদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, আলোচনা প্রক্রিয়ার মাঝেই ছাত্রদের নিগ্রহের শিকার হতে হয়েছে। 
এই প্রতিষ্ঠানের পাঁচ ছাত্র টানা ১৩ দিনে অনশনে রয়েছেন। অনশনকারীদের অন্যতম জসিম আলি খান বলেছেন, ধরপাকড় চালাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে যে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়াল থেকে মোছা এবং ক্যাম্পাস চত্বর থেকে বিক্ষোভ সরানোর জন্য শিক্ষক, শিক্ষাকর্মীরা অনুরোধ জানাতে যান। প্রায় আড়াই ঘন্টা ‘বোঝানোর’ পরও সরতে রাজি হয়নি এই ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, রক্ষীদের ঠেলাঠেলিও করা হয়। 
এই অভিযোগ খারিজ করেছে জামিয়ার এসএফআই ইউনিট। এসএফআই বলেছে, কথাবার্তার মাঝেই ধাক্কা দিতে থাকে রক্ষীরা। জোর করে আন্দোলন ভাঙার চেষ্টা হয়েছে।

Comments :0

Login to leave a comment