Debajit Bhadra

ইসরোতে সুযোগ পেলেন গাঙনাপুরের দেবজিৎ

রাজ্য জেলা

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কাজের সুযোগ পেলেন নদীয়ার গাঙনাপুরের বাসিন্দা দেবজিৎ ভদ্র। শক্তিনগর জেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালকের কাজ করতেন। প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা ডিউটির মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। কাজের ব্যস্ততা, ক্লান্তি ও নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তাঁর স্বপ্ন ছিল একদিন তিনি ইসরোতে গবেষক হিসেবে কাজ করবেন। অদম্য জেদ ও ইচ্ছেশক্তির জোরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর সাফল্যে আনন্দের আবহ গাঙনাপুরে। একসময় শিলিগুড়ি জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসাবে কাজ করতেন দেবজিৎ ভদ্র। একাধিকবার চাকরির পরীক্ষায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি। কোচিং নয়। কাজের ফাঁকেই ইউটিউবে তাঁর পড়াশোনা। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই অবশেষে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। দেবজিৎ ভদ্র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ‘টেকনিশিয়ান-বি’ পদে যোগ দিতে চলেছেন। তাঁর সাফল্যে গাঙনাপুর তথা নদিয়ার মানুষ খুশি। দেবজিতের সাফল্যে খুশি তাঁর পরিবার,আত্মীয়স্বজনও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

Comments :0

Login to leave a comment