kolkata CJP Rally

সিজেপি-র ব্যানারে মিছিলের অনুমতি চেয়ে মেল কলকাতা পুলিশকে

রাজ্য কলকাতা

ককরোচ জনতা পার্টির অর্থাৎ সিজেপি-র ব্যানারে শুক্রবার কলকাতায় মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে দুটি ইমেইল এসেছে, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের এক আধিকারিক। এই মেলগুলির কারা পাঠিয়েছে তা জানার পরই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদসংস্থাকে জানান তিনি। 
মিছিল করার জন্য অনুমোদন চেয়ে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)-এর কাছে ১৯ ও ২১ জুলাই তারিখের দুটি মেল পাঠানো হয়। আবেদনকারী নিজেকে দেদীপ্য গঙ্গোপাধ্যায় হিসেবে পরিচয় দেন। সেইসঙ্গে, তিনি নিজেকে  সিজেপি-র সদস্য বলে দাবি করেন।
সংবাদমাধ্যম কে ওই আধিকারিক জানিয়েছেন, "প্রস্তাবিত কর্মসূচির অনুমতির জন্য আমরা ইমেলগুলো পেয়েছি। আবেদনকারীর পরিচয় এবং ওই মেলে করা দাবিগুলো যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি বলেন, আবেদনকারী প্রকৃতপক্ষে ওই সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা পুলিশ তখনও নিশ্চিত হতে পারেনি।
মেলে আবেদনকারী শুক্রবার বিকেল ৪টায় মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত একটি মিছিল করার অনুমতি চেয়েছিলেন। সেইসঙ্গে, তিনি জানিয়েছিলেন যে এতে প্রায় ১,৫০০ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
পুলিশ জানিয়েছে যে, অনুমোদনের আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আবেদনকারীর পরিচয় ও প্রস্তাবিত কর্মসূচির বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে।

Comments :0

Login to leave a comment