সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যে এসআইআর’র সূচি বদলালো নির্বাচন কমিশন। মঙ্গলবার জানানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
গত সোমবার সুপ্রিম কোর্ট শুনানির সময়সীমা ৭ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছিল। ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সূচি এর আগে জারি করেছিল নির্বাচন কমিশন। ১৪ তারিখ থেকে ৭দিন বাড়ানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের শুনানিতে নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব বারবার ধরা পড়েছে। সেই সঙ্গে রাজ্যের সরকারের তরফে আধিকারিক না দেওয়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের মানুষ।
এদিন সিইও দপ্তর জানিয়েছে যে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি। ২১ ফেব্রুয়ারি নথি স্ক্রুটিনি করে দাবির নিষ্পত্তি করা হবে ২১ ফেব্রুয়ারির মধ্যে। চূড়ান্ত তালিকা হবে ২৮ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিকেলের মধ্যে ৮৫০৫ গ্রুপ-বি আধিকারিক জেলা শাসক অথবা ইআরও-দের কাছে রিপোর্ট করবেন। এদিন সুপ্রিম কোর্টে এই আধিকারিকদের নামের তালিকা পেশ করে রাজ্য।
সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের আধিকারিকরা মাইক্রো অবজার্ভারের ভূমিকা নেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা নেবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রা। এই আধিকারিকরা ইআরও-দের সহায়তা করবেন নথি যাচাই করার কাজে।
সুপ্রিম কোর্ট এদিন কারণ দর্শানোর নোটিস দিতে বলেছে রাজ্য পুলিশের ডিজি-কে। সুপ্রিম কোর্ট বলেছে কমিশন অশান্তির অভিযোগ জানালেও পুলিশ এফআইআর দায়ের করেনি কোথাও। তার কারণ জানাতে হবে ডিজি-কে।
SIR Schedule Changed
সূচি বদল এসআইআর’র, চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারি
×
Comments :0