জানা অজানা | ফুটবল সম্রাট পেলের দেশ
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা | ৪র্থ বর্ষ | ১২ জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬
বিশ্বফুটবলের সম্রাট পেলে।যার নাম জানেন না এমন লোক
পৃথিবীতে খুবই কম আছেন।তার দেশ হচ্ছে ব্রাজিল।যার
আসল নাম ফেডারেটিভ রিপাবলিক।এই দেশে আছে সুন্দর
সমুদ্র সৈকত।এই সমুদ্র সৈকতের আকর্ষণে মানুষ ছুটে যায়
এই দেশে। এ পর্যন্ত ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে।
তিনবার পেলের নেতৃত্বে।১৯৫৮,১৯৬২এবং১৯৭০খ্রিস্টাব্দে।
পেলে বিশ্বকাপ ফুটবলে চারবার অংশগ্রহণ করেন।
এরপর পেলে ছাড়া ব্রাজিল ১৯৯৪এবং ২০০২খ্রিস্টাব্দে বিশ্বকাপ জয় করে।ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই দেশের সর্বোচ্চ গোলদাতা নেইমার।তাই এক ডাকে ছোট থেকে বড় সকলেই এই দেশের নাম জানে।
বর্তমানে এই দলে সেরা খেলোয়াড়রা হলেন ভিনিসিয়ুস জুনিয়ার,
নেইমার,ক্যাসেমিরো,অ্যালিসন বেকার,রাফিনহা।
আমাজন অববাহিকায় অবস্থিত এই দেশ।প্রাকৃতিক সম্পদে
পরিপূর্ণ এই দেশ।ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান
অঞ্চলের শক্তিশালী অর্থনীতি সম্পন্ন দেশ।এই দেশে মরুভূমি,
উঁচু পর্বত নেই।আছে ক্যাম্পোস তৃণভূমি।পৃথিবীর মধ্যে দক্ষিণ
আমেরিকার এই দেশে ভূমিকম্প হয় না। এইদেশে ঘূর্নিঝড়
হয় না বললেই চলে। এখনো এই দেশে প্রাকৃতিক দুর্যোগে একজনেরও প্রাণহানি ঘটেনি।এখানে ভূমিকম্প না হওয়ার
বেশ কিছু কারণ আছে।এই দেশটা টেকটোনিক প্লেটের সীমান্তে
অবস্থিত নয়।টেকটোনিক প্লেটের মাঝখানে অবস্থিত এই দেশ।
ফলে এই প্লেটের নড়াচড়া,ঘর্ষণ,সংঘর্ষ কিছুই এখানে হয় না।
তাছাড়া এখানকার ভূগর্ভস্থ শিলা হঠাৎ ভেঙ্গে গিয়ে চ্যুতি
বরাবর দ্রুত গতির সৃষ্টি করে না।এখানে যে টেকটোনিক প্লেট
আছে তা ধীরে ধীরে নড়াচড়া করে।এখানে নেই আগ্নেয়গিরি
যার জন্য কোন অগ্ন্যুপাত ঘটে না। ব্রাজিলে ফল্টলাইন
সুপ্ত অবস্থায় থাকে।একটা প্লেট অপর প্লেটের নীচে চলে
যায়।ফলে প্লেটগুলো সংঘর্ষ হয় না।হলেও তা হিসাবের
মধ্যে ধরা পড়ে না।তাই এই দেশে ভূমিকম্প হয় না
বললেই চলে।পৃথিবীর তাই একমাত্র ভূমিকম্পহীন দেশ
ফুটবলের সম্রাট পেলের দেশ ব্রাজিল।
Comments :0