মুক্তধারা
পার্বণ ১৪৩৩
গল্প : আলো
রাহুল চট্টোপাধ্যায়
১৫ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
জঙ্গল পরিয়ে যেতে যেতে হঠাৎ বাঘের ডাক কানে এলো অনিমেষের। নিদারুণ একটা ভয়ঙ্কর শব্দ।হাড় হিম করা বিপন্নতা ছুঁয়ে গেল মনটা। অনিমেষ গাড়ির
গতিটা বাড়িয়ে দিল। গাড়ির আলো কিছুটা ওপর নীচে করতে করতে এগিয়ে চললো। তারপর থমকে গেল। জ্বলজ্বলে দুটো চোখ বিরাট একটা গাছের আড়ালে। থামবে কি থামবে না তাই বোঝার আগেই অদৃশ্য হয়ে গেল চোখদুটো।দৌড়ে বেরিয়ে গেল বোধহয় ,বনের পাতার খসখসানি আওয়াজ।
ভয় পেল কি?-অনিমেষ ভাবে।
'না'-ভয় কেন পাবে? আমাকে, সুকন্যা কে? ে?'' ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে নেয়। সুকন্যা উৎকন্ঠা নিয়ে বসে আছে।জজ
অনিমেষ গাড়ির আলো জ্বেলে রুদ্ধশ্বাসে বেরিয়ে যায় জঙ্গল থেকে বাংলোর দিকে। গাড়ি থামিয়ে খানিকক্ষণ স্টিয়ারিঙে মাথা রেখে চুপচাপ বসে
রোইলো। কিছুক্ষণ দেখে সুকন্যা তার পিঠে হাত রেখে ডাকলো-'চলো বাংলোতে চলো,ক্লান্ত লাগছে তো?'
মাথাটা একইভাবে রেখে অনিমেষ বললো-'হ্যাঁ, ক্লান্ত তো বটেই, বিধ্বস্তও'
সুকন্যা, অনিমেষের পাশে দাঁড়িয়ে বললো-'দেখো গাড়ির আলোয় বাঘ তো পালালো? আলো জ্বালিয়ে দিলে সব পালিয়ে যায় '
অনিমেষ মাথাটা স্টিয়ারিং থেকে মাথা তুলে উজ্জ্বল চোখে সুকন্যার দিকে তাকিয়ে থাকে।
Comments :0