রবিবার ভর সন্ধ্যায় দোকানে খাবার কিনতে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন করেছে এক দোকান মালিক। ঘটনাটি গোয়ালপোখোর থানা এলাকার নন্দলারু খাওয়া বাজারের। মৃত ছাত্রীর নাম সাজেনুর খাতুন (১৭)। বাড়ি ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী দোকানে খাবার কিনতে যায় রবিবার সন্ধ্যা নাগাদ। দোকানের মালিক লাল মিয়া রিভলবার বের ওই ছাত্রীর মাথায় গুলি করে পালিয়ে যায়। ওই ছাত্রীর আর্ত চিৎকারে এবং গুলি চালানোর শব্দে আশেপাশের দোকানদাররা ছুটে আসেন। স্থানীয় দোকানদারেরা ওই ছাত্রীকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা রমজান আলি এবং স্থানীয়দের বক্তব্য, ওই দোকানের মালিকের মেয়ে এদিন সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তার পেছনে সাজেনুরের হাত থাকতে পারে বলে সন্দেহ করছিল লাল মিয়া। সেই সন্দেহে গুলি চালাতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Girl Shot
ছাত্রীকে ভর সন্ধ্যায় গুলি করে খুন গোয়ালপোখোরে
×
Comments :0