Asian Games Women's Hockey

এশিয়ান গেমসে মহিলা হকির ফাইনালে ভারত, সামনে চীন

খেলা

এশিয়ান গেমসের মহিলা হকিতে নিজেদের দ্বিতীয় স্বর্ণপদকটি জিততে  ভারতের প্রয়োজন আর মাত্র একটি জয়। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় মহিলা হকি দল বুধবার দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। এর ফলে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের ৪৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি। ১৯৮২ সালের নয়াদিল্লি গেমসে তারা একবার স্বর্ণ জিতেছিল। ভারতের হয়ে গোল দুটি করেন ইশিকা চৌধুরী (৪৪তম মিনিট) ও অধিনায়ক সালিমা তেতে (৪৮তম মিনিট)। শুক্রবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে ভারত।

Comments :0

Login to leave a comment